কুসিকে জাল ভোট ও গোলযোগের দায়ে ১২ জনকে সাজা

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান ও গোলযোগের চেষ্টার দায়ে ১২ জনকে সাজা দেয়া হয়েছে।

এর মধ্যে একজনকে তিন মাসের সাজা দেওয়া হয়। পাঁচজনকে তিন থেকে এক সপ্তাহের সাজা দেওয়া হয়। বাকিরাও বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন বা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ জনকে সাজা দেওয়া হয়েছে।

এদিকে নির্বাচনে সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পাঁচ বহিরাগতকে সকাল সোয়া ১০টায় আটকের সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বিজিবি ও র‍্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভোট দিলেন রিফাত-কায়সার-সাক্কু

ঘটনার সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য মাইকিং করেন।


একাত্তর/আরএ