ভোট দিলেন রিফাত-কায়সার-সাক্কু

আপডেট : ১৫ জুন ২০২২, ১০:৪৩ এএম

বাম থেকে মনিরুল হক সাক্কু, আরফানুল হক রিফাত ও নিজাম উদ্দিন কায়সার

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে নিজের ভোট দিয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার, টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক (সাক্কু) ও নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত।

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের চার নম্বর বুথে ভোট দেন কায়সার এবং তার কিছু সময় পর একই কেন্দ্রের এক নম্বর বুথে ভোট দেন রিফাত।

সাক্কু ভোট দেন হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

ভোট দেওয়া শেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। আগের নির্বাচনে ছয়টি বুথ রাখা হলেও এখন তিনটি দেখা গেছে। ফলে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দেখছেন বলে জানিয়েছেন।’

কায়সার আরো বলেন, ‘সব কেন্দ্রেই আমার এজেন্ট দিতে পেরেছি। এ নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি। সুষ্ঠু ভোট হলে আমার জয় নিশ্চিত।’

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিফাত বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কেন্দ্রে বুথ কমিয়ে দিলেও আমার মাথা ব্যথা নেই। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। তবে আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।’

আরও পড়ুন: ভোটের শুরুতেই বৃষ্টির বাগড়া, কুমিল্লার আকাশ মেঘলা

অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, প্রশাসন আমাকে সহযোগিতা করছে। রিফাতের অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো। ইভিএমে সুন্দরভাবে ভোট দিয়েছি। আমার এজেন্টরা কেন্দ্রে আছে। আমি জয়ী হবো আশা করি।


একাত্তর/আরএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর