ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত নাটাই দক্ষিণ ইউনিয়নের ছোটহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, আবদুল হক একাডেমী কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে ঢুকে জাল ভোট দেয়ার চেষ্টাকালে ৩৭ জনকে আটক করে পুলিশ। তাদেরকে থানায় আনা হয়েছে।
আরও পড়ুন: প্রিজাইডিং অফিসারকে পেটালেন পরাজিতদের সমর্থকরা, আটক দুই
তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ওসি।
একাত্তর/এসজে