প্রিজাইডিং অফিসারকে পেটালেন পরাজিতদের সমর্থকরা

আপডেট : ১৫ জুন ২০২২, ১১:০৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে পাঁচপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফখরুল ইসলামকে পিটিয়ে আহত করেছেন পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা। 

এ ঘটনায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল মাহাবুব নামে এক ইউপি সদস্য প্রার্থী ও তার সমর্থক রবিউল ইসলাম আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের পাঁচপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পুরুষ ও নারী দুটি কেন্দ্রে বিভক্ত করা হয় হয়। দুটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

ভোটগ্রহন শেষ হলে পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার টিটু চন্দ্র দেবনাথ ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। পরে নারী ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলাম ফল ঘোষণা করে তা নোটিশ বোর্ডে সাটিয়ে দেন। 

ভোটে পরাজিত হওয়ায় ইউপি সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও মোরগ প্রতীকের প্রার্থী আবু তাহের ফল না মেনে তাদের সমর্থকদের জড়ো করেন এবং তালা প্রতীকের আল মাহাবুব নোটিশ বোর্ডে সাঁটানো রেজাল্ট শীট ছিঁড়ে ফেলে দেন। এসময় তারা একত্রিত হয়ে প্রিজাইডিং অফিসারের কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাংচুর করে প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামকে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত করেন। 

পরে খবর পেয়ে ঘটনাস্থলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে আহত অবস্থায় প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ধাওয়া করে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও তার সমর্থক রবিউল ইসলামকে আটক করে।

আরও পড়ুন: কুমিল্লা সিটির ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বললেন সিইসি

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, পাঁচপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ রাউন্ড ফাকাঁ গুলি ছোঁড়ে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, নির্বাচনের ফলাফল ঘোষনা নিয়ে পাঁচপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফল ঘোষনা নিয়ে পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকরা প্রিজাইডিং অফিসারের কক্ষে ভাংচুর করে ফখরুল ইসলামকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় ওই প্রিজাইডিং অফিসার বাদি হয়ে থানায় মামলা দায়ের করবেন।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর