শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইউসূফ জামিল (২৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিল সদরের হালগড়া চর বড়ইগাছি এলাকার খলিলুর রহমানে ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউসূফ জামিল বিজিবির সিপাহী পদে কর্মরত ছিলেন। গত ১২ জুন ১২ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন তিনি।
বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলযোগে শেরপুর শহরে আসেন তিনি। পরে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সদরের কানাশাখোলা চন্দ্রকোনা সড়কে আমতলা বাজার এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: শাহ আমানতে স্বর্ণ ও সিসাসহ যাত্রী আটক
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বন্দে আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইউসূফ জামিলের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করেছি।
একাত্তর/আরএ