সারাদেশের মতো টাঙ্গাইলেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চে টাঙ্গাইল জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বিটিভির মাধ্যমে বড়ো পর্দায় সম্প্রচার করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং সকল পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধন: উচ্ছাসে মাতোয়ারা নীলফামারী
দিনব্যাপী অন্য কর্মসূচির মধ্যে ছিল বিশেষ দোয়া, মোনাজাত, প্রার্থনা, অসহায় মানুষের মধ্যে খাবার পরিবেশনসহ নানা আয়োজন।
এছাড়াও জেলার সকল উপজেলায় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাত্তর/এসি