পদ্মা সেতু উদ্বোধন: উচ্ছাসে মাতোয়ারা নীলফামারী

আপডেট : ২৫ জুন ২০২২, ০৪:৩২ পিএম

বাংলাদেশের সক্ষমতার প্রতীক স্বপ্নের ‘পদ্মা বহুমূখি সেতু’ এর উদ্বোধনীর আনন্দ, উল্লাস আর উচ্ছাসে মেতে আছে নীলফামারীর সর্বস্তরের মানুষ।

শনিবার (২৫ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে পদ্মা নেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশান, উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ ব্যানার, ফেস্টুন আর প্লাক কার্ড হাতে নিয়ে অংশ গ্রহণ করে আনন্দ শোভাযাত্রায়। অন্তত পাঁচ সহস্রাধিক মানুষের অংশগ্রহণে আনন্দ শোভাযাতাটি জেলা শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মিলিত হয়।

এসময় সেখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন ও সম্প্রচার উপভোগ করেন সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা বহুমূখি সেতুর উদ্বোধনের সাথে সাথে সেখানে বেলুনও ফেস্টুন উড্ডয়ন করা হয়।

কর্মসূচিতে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান,  জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীদ মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এছাড়াও বাদ যোহর জেলার সকল মসজিদে মোনাজাত ও শুকরিয়া আদায় এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থণা অনুষ্ঠিত হয়।  সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজন করা হয়েছে জেলা জুঁড়ে আতশবাজি প্রজ্জ্বলন।

image


অপর দিকে  সকাল সাড়ে ৯টায় বাজার ট্রাফিক মোড় থেকে জেলা পরিষদ প্রশাসক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে মিলিত হয়ে বেলুন উড়িয়ে এবং আতশবাজি করে পদ্মা সেতুর উদ্বোধনী উদযাপন করা হয়। 

এদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োচনা সভায় মিলিত হয়। এতে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সকল অঙ্গ সংগঠন অংশ গ্রহণ করে। 

জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমূখ বক্তব্য রাখেন। পরে সেখানে নেতাকর্মীদের মধ্যে মিস্টি বিতরণ এবং দলীয় কার্যালয়ে দিন ব্যাপী  থীম সং ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।  

একাত্তর/এসএ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর