চট্টগ্রাম রেল স্টেশনে সহজেই মিলছে ট্রেনের টিকিট

ঈদুল আযহা উপলক্ষে টিকিট বিক্রির প্রথম দিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ছিলোনা টিকিট প্রত্যাশীদের তেমন ভিড়। যারা এসেছেন খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পেরেছেন।

তবে অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে। বার বার চেষ্টা করেও সার্ভার জটিলতায় টিকিট কাটতে না পারার অভিযোগ ছিলো যাত্রীদের।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে ১০ টি আন্তঃনগরে ৭ হাজার ও মেইল এক্সপ্রেসে ১৫০০ সব মিলিয়ে প্রায় ৮৫০০ টিকিট ছাড়া হয়। এর মধ্যে সাড়ে ৪ হাজার কাউন্টারে এবং বাকি ৪ হাজার টিকিট অনলাইনে দেয়া হয়।

যদি কোনো টিকিট অবিক্রীত থাকে সেগুলো যাত্রীরা পরবর্তীতে কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে বলেও জানান স্টেশন মাস্টার রতন কুমার চৌধুরী।

আরও পড়ুন: ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

তিনি জানান, টিকিট কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। আজ দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের টিকিট।


একাত্তর/আরএ