চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত দুই, আহত ছয়

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১১:৫৯ এএম

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায় আলমডাঙ্গা-গাংনী আঞ্চলিক সড়কের সোনালী ব্যাংকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের আতিয়ারের ছেলে সাজিবুল (৫২) ও চুয়াডঙ্গার সখা মোল্লার ছেলে খাইরুল (৪০)। 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, সকাল সাতটার দিকে মেহেরপুর থেকে হাটবোয়ালিয়াগামী একটি দ্রুতগামী  মাছ বোঝাই ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের আট যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আলমডাঙ্গার হার্দী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত ছয় জনকে হাসপাতালে  ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে দুই জনকে চুয়াডাঙ্গা ও দুই জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। 

মরদেহ বর্তমানে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত ইজিবাইক হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প হেফাজতে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর