ফকিরহাটে জুয়েলার্সের দোকান লুট

বাগেরহাটের ফকিরহাট সদর বাজারে অবস্থিত ইসলামিয়া জুয়েলার্সের দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয়দের মতে, বুধবার (৬ জুলাই) দিবাগত রাতের চোরেরা ওই দোকানের পিছনের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর সিন্দুকের তালা ভেঙ্গে সকল স্বর্ণালংকার ও রুপার গহনা চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ইসলামিয়া জুয়েলার্সের মালিক মো. সবুজ বিশ্বাস হিরন জানান, তার দোকান থেকে চোরেরা ২৫ভরি স্বর্ণলংকার ও ১৫০ভরি রুপার গহনা চুরি হয়েছে। চুরির ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মুঃ আলীমুজ্জামান চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে থানায় মামলা নেয়া হবে।


একাত্তর/এসএ