নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া ১৬ ভরি স্বর্ণ ও ২৫ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি চুরি হওয়া ৬১ লাখ টাকার মধ্যে ২৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মাহবুর জানান, ঘটনার পরে আটকদের দেয়া তথ্য এবং অনুসন্ধানে, গতকাল শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত কোর্টের পেছনে সার্কিট হাউসের ড্রেন থেকে ২৪ লাখ টাকাসহ চুরি হওয়া সকল স্বর্ণ ও রুপা উদ্ধার হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট টাকা নাটোরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সেই টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ের ভেতরেই টাকাগুলো উদ্ধার করতে পারবো।
এর আগে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
রিমান্ড শেষে কারাগারে তুরিন আফরোজ
স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়ালো এক লাখ ৬৩ হাজার