রাইসকুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

শেরপুরের নকলায় রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হ‌য়ে‌ছে। 

রোববার (১০ জুলাই) উপজেলার মধ্য নকলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত গৃহবধূ রাজিয়া বেগম কালনী (৩৮) ওই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। তি‌নি দুই সন্তানের জননী ছিলেন।  

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদুল আজহার নামাজ পড়ার উদ্দেশ্যে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে গেলে রাজিয়া রাইসকুকারে রান্না করতে যায়। কিন্তু আগে থেকে বিদ‌্যুতা‌য়িত হয়ে থাকা রাইসকুকা‌রে হাত দেওয়া মাত্রই তি‌নি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নকলা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) তাপস কুমার বণিক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে রাজিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দা‌য়ের হয়েছে।


একাত্তর/জো