শেরপুরের গারো পাহাড়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তীর্থোৎসব শুরু

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

ভারত সীমান্তঘেঁষা শেরপুরের গারো পাহাড়ের বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ক্যাথলিক খ্রিষ্টধর্মাবলম্বীদের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তীর্থোৎসব শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল থেকে দুই দিনব্যাপী এই তীর্থোৎসব শুরু হয়, যা শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে শেষ হবে।

উৎসবকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী এলাকায় বইছে উৎসবের আমেজ। রাস্তা সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চোখধাঁধানো আলোকসজ্জাসহ পুরো এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব। আয়োজকদের ধারণা, বুধ ও বৃহস্পতিবারের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে প্রায় অর্ধলক্ষাধিক পুণ্যার্থী এই উৎসবে যোগ দেবেন।

‘মানবতার জননী ফাতেমা রানী মা মারিয়া’—এই মূল সুর নিয়ে আজ বিকেল তিনটায় পাপস্বীকারের মধ্য দিয়ে তীর্থোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর বিকেল চারটায় পবিত্র খ্রিষ্টযাগ এবং রাত আটটায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন আলোর মিছিল। এই মিছিলে হাজার হাজার পুণ্যার্থী খালি পায়ে জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে পাহাড়ি উঁচু-নিচু পথ পাড়ি দিয়ে মা মারিয়ার মূল মূর্তির পাদদেশে পৌঁছাবেন। রাত ১২টায় অনুষ্ঠিত হবে নিশিজাগরণ ও নিরাময় অনুষ্ঠান। শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ এবং সকাল ১০টায় মহা খ্রিষ্টযাগের মধ্য দিয়ে এ বছরের তীর্থোৎসবের সমাপ্তি ঘটবে।

উৎসবের সার্বিক বিষয়ে বারোমারী খ্রিষ্টান মিশনের ফাদার তরুণ বনোয়ারী বলেন, আগত খ্রিষ্টভক্তরা তাদের নানা মানত পূরণ ও পাপমোচনে ঈশ্বর জননী মা মারিয়ার প্রতি ভক্তি জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের সার্বিক সহযোগিতায় বড় পরিসরে এবার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এবারের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় নির্দেশনা দেবেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পল পলেন কুবি সিএসসি।

উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী। শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, তীর্থোৎসব নির্বিঘ্ন করতে চার শতাধিক পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, শেরপুর একটি অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির জেলা। এই অনুষ্ঠানে সব ধর্মের মানুষ একাত্ম হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করতে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ও আয়োজকদের যৌথ সমন্বয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

১৯৪২ সালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় প্রায় ৪২ একর জমির ওপর পর্তুগালের ফাতেমা নগরীর আদলে সাধু লিওর এই ধর্মপল্লী গড়ে তোলা হয়। পরবর্তীতে ১৯৯৮ সাল থেকে প্রতি বছর অক্টোবরের শেষ বৃহস্পতিবার ও শুক্রবারে এই বার্ষিক ফাতেমা রানীর তীর্থোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

একাত্তর/এসি
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
চলতি নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এই মাস জুড়ে আগের নির্ধারিত দর অনুযায়ীই ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রি হবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যম 'সিটি অ্যান্ড স্টেট'-এর প্রকাশিত “২০২৬ হু’জ হু ইন প্রফেশনাল অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস” তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন বাংলাদেশি...
ফরিদপুরের ভাঙ্গায় রাতের আঁধারে সরকারি সার পাচারের সময় বিসিআইসির এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ সময় পাচারে ব্যবহৃত ট্রাকসহ ২৫০ বস্তা সরকারি ডিএপি সার জব্দ...
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে হেফাজতে নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদ নিহত হওয়ার আলোচিত মামলায় প্রধান আসামি বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর