কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২টায় লাকসাম রেলওয়ে জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৫)। সে ফেনীর দেবীপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর জানান, সাড়ে বারোটায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক কিশোরের। ট্রেনটি লাকসাম জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় আসলে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় ওই কিশোর।
তিনি আরও জানান, তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো