ফেরিঘাট হয়ে কাজে ফিরছে দক্ষিণের মানুষ

প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে এরই মধ্যে কর্মমুখী হতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তবে দৌলতদিয়া ঘাটের চিরচেনা রূপ না থাকায় দুর্ভোগ মুক্তভাবেই গন্তব্যে যেতে পারছেন সাধারণ মানুষ।

বুধবার (১৩ জুলাই) সরেজমিনে দৌলতদিয়া ফেরি ঘাটে দেখা যায়, যাত্রীবাহী পরিবহনের চাপ নেই। তবে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ বেশি।

দেখা যায়, যানবাহনগুলো দৌলতদিয়া ফেরিঘাটে এসে সহজেই টিকিট সংগ্রহ করতে পারছে।

আরও পড়ুন: ইয়াবা-গাঁজাসহ রাজধানীতে গ্রেপ্তার ১৯

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিস সূত্রে জানা যায়, এই নো-রুটে পর্যাপ্ত ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই দৌলতদিয়া -পাটুরিয়া নৌ-রুটে যানবাহনের চাপ কম। যে কারণে ফেরি ঘাটে আসা যানবাহনগুলো সহজেই ফেরি পার হতে পারছে।


একাত্তর/আরএ