বিলের ধারে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশে বিলের ধারে খেলতে গিয়ে পানিতে ডুবে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিকাল চারটার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল চকপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, পানিতে ডুবে মারা যাওয়া শিশু মৃদুল হোসেন (৬) কুন্দইল গ্রামের মনির হোসেনর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সগুনা ইউনিয়নের চেয়ারম্যান মো. জুলফিকার আলী ভুট্রো জানান, বাবা-মা কাজে ব্যস্ত থাকায় শিশু মৃদুল বাড়ির পাশে বিলের ধারে তার খেলার সাথীদের সাথে খেলা করছিল। একপর্যায়ে শিশুটি পানির ধারে গেলে পা ফসকে পানিতে পরে যায়। 

তিনি আরও জানান, খবর পেয়ে বাড়ির লোকজন ও এলাকাবাসী প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে বিলের পানি থেকে শিশু মৃদুলকে মৃত অবস্থায় উদ্ধার করেন।


একাত্তর/জো