চলনবিলের দ্বিতল ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

আপডেট : ২৮ মে ২০২৬, ০২:২৩ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিলের ঐতিহ্যবাহী দ্বিতল ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় শুরু হওয়া এই জামাতে নরসিংহপাড়া, শুকলাই ও শুকুলহাট গ্রামের প্রায় সাড়ে ৩ হাজার মুসল্লি অংশ নেন।

সকাল থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহ মাঠে উপস্থিত হতে থাকেন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চলনবিলের বুকে নির্মিত ব্যতিক্রমধর্মী এই দ্বিতল ঈদগাহ মাঠ স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল হাকিম। নামাজ শেষে তিন গ্রামের মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

মুসল্লিরা জানান, অনুকূল আবহাওয়ায় তিন গ্রামের মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে তারা আনন্দিত। প্রতি বছরের মতো এবারও ঈদগাহ মাঠে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয়রা জানান, চলনবিল এলাকায় বন্যার সময় নিচু স্থানে ঈদের জামাত ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে সমস্যার সৃষ্টি হতো। সেই সঙ্কট দূর করতে তিন গ্রামের মানুষের যৌথ উদ্যোগে ২০১৩ সালে ব্যতিক্রমধর্মী এই দ্বিতল ঈদগাহ মাঠ নির্মাণ করা হয়।

দ্বিতল ঈদগাহ মাঠের অন্যতম উদ্যোক্তা মো. আফজাল শরিফ বলেন, ঈদের দিন হাজারো মুসল্লির উপস্থিতিতে মাঠটির সৌন্দর্য আরও বেড়ে যায়। শুধু ঈদের দিন নয়, বছরের বিভিন্ন সময়েও এটি এলাকার মানুষের মিলনস্থলে পরিণত হয়।

চলনবিলের প্রকৃতি ও ধর্মীয় ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দ্বিতল ঈদগাহ মাঠ প্রতি বছরই ঈদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করে। উল্লাপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মোট ২৩৫টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর