নিখোঁজের চারদিন পর ভ্যান চালক কিশোরের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর আকাশ খান (১৩) নামে এক কিশোর ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামে মাঠের পাশে পুকুর চালার নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকাশ বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের রাশেদুল খানের ছেলে। 

আকাশের বাবা রাশেদুল খান বলেন, গত ১৬ জুলাই সকাল ১১টায় বাড়ি থেকে চার্জার ভ্যান নিয়ে বালিয়াকান্দি বাজারে আসার কথা বলে বের হয় আকাশ। তারপর আর বাড়ি ফেরেননি তিনি।

পরবর্তীতে ১৭ জুলাই এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি-৭৩২) করা হয়।

আরও পড়ুন: ফেনসিডিল ও আট কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন বলেন, জিডির পর পুলিশি তৎপরতায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ