জুতার সূত্র ধরে মিললো দশম শ্রেণির ছাত্রীর মরদেহ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া (মাছুয়াখালী) গ্রামে নিজ বাড়ির মাত্র ২০০ মিটার দূরে একটি পানের বরজের পাশের নির্জন স্থান থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুথি মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের জামাল হাওলাদারের মেয়ে। সে স্থানীয় সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে স্কুলে বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় যুথি। তবে পরীক্ষা শেষে সে আর বাড়ি ফেরেনি। স্বজনরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাননি।

বৃহস্পতিবার সকালে বাড়ির আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পানক্ষেতের পাশে যুথির জুতা পড়ে থাকতে দেখেন। সেই জুতার সূত্র ধরে সামনে এগোতেই নির্জন স্থানে তার বিবস্ত্র মরদেহ দেখতে পান তারা। মরদেহের পাশেই পড়ে ছিল তার বার্ষিক পরীক্ষার প্রবেশপত্র ও শিক্ষাগত প্রয়োজনীয় কাগজপত্র ভর্তি একটি ফাইল।

মেয়ের এমন মর্মান্তিক পরিণতি দেখে বাবা জামাল হাওলাদার চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবরটি ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকায় শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, দুই দিন ধরে নিখোঁজ থাকা ওই ছাত্রীর মরদেহ পানের বরজের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও রহস্য উন্মোচনে সিআইডি, পিবিআই এবং থানা পুলিশ যৌথভাবে মাঠে নেমেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

একাত্তর/এআরএস
কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী রাসেল মাহমুদ বয়াতীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার (৪৩) ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনায় স্বামী ও তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে...
খুলনায় আঠারোবেকি নদী থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর এলাকার জেলখানা ঘাট সংলগ্ন সিংহের...
হাওরের বিস্তীর্ণ জলরাশি আর মুক্ত জলাশয়ে ভেসে বেড়ানো হাজার হাজার হাঁসের কলকাকলি—বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এ এক অপরূপ রূপসী বাংলার দৃশ্যপট। তবে দৃশ্যপটের নেপথ্যে আড়ালে গড়ে উঠেছে এক বিশাল অর্থনৈতিক...
আদালতে গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো, আত্মসমর্পণ করে জামিন পাওয়া, আদালত প্রাঙ্গণে সাংবাদিক ও জনতার সঙ্গে তুলকালাম কাণ্ড, এসবের রেশ কাটতে না কাটতেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে চরম অশালীন ও আক্রমণাত্মক...
সবুজ ঘাসের ফুটবল মাঠ যেন নিমেষেই পরিণত হলো কুস্তির রিংয়ে! খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে ক্লাবের বোর্ড পরিচালকদের তাণ্ডব আর মারামারিতে লন্ডভন্ড এক অনুর্ধ্ব-২০ ম্যাচ। আর সেই গণহারের হাতাহাতি...
এল নিনোর প্রভাবে এশিয়ার প্রধান চাল উৎপাদনকারী দেশগুলোতে ফসল উৎপাদন নিয়ে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে চালের দাম পৌঁছেছে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। এতে, বিশ্বজুড়ে তৈরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর