বরিশালে বাসের ধাক্কায় মাইক্রোর পাঁচ যাত্রী নিহত

বরিশাল ঢাকা মহাসড়কের নতুন শিকারপুরে মোল্লা পরিবহন নামক বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- মো. হাসান, রুহুল আমিন, নুরুল ইসলাম, আব্দুর রহমান ও শহীদুল ইসলাম।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি বরিশালে উদ্দেশ্যে আসছিল। আর পটুয়াখালী থেকে মোল্লা পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে নতুন শিকারপুরে মাইক্রোবাসটির পেছনের চাকা পাংচার হলে সড়কের মাঝেই দাঁড়িয়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন।

আরও পড়ুন: ট্রেনের ছাদে যাত্রী নেওয়া নিষিদ্ধ: হাইকোর্ট

এরপর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থা আরো চারজনের মৃত্যু হয়। বাকিরা চিকিৎসাধীন।


একাত্তর/আরএ