কালীগঞ্জে বিদ্যুৎ সাবস্টেশনে আগুন, বিদ্যুৎহীন ১২ ঘণ্টা

ঝিনাইদহের কালীগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩৩ কেভি উপকেন্দ্রের কন্ট্রোল প্যানেলে ওভার-ভোল্টের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

শুক্রবার (২৩ জুলাই) রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কন্ট্রোল প্যানেলের কিছু সরঞ্জাম পুড়ে যায়। এতে শহরে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে শহরের মানুষ।  


ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের আবাসিক প্রকৌশলী মোজাম্মেল হক খান জানান, ওভার-ভোল্টের কারণে আগুন লেগে যায়। এরপর শহরের বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ হয়ে যায়। পার্শ্ববর্তী জেলা থেকে সরঞ্জাম নিয়ে এসে সংযোগ ঠিক করার কাজ চলছে। 

খুব দ্রুতই কালীগঞ্জ পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি। 


একাত্তর/জো