ফেনীর শুভপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের অনুদান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:২৮ এএম

জেলার  ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে তার পক্ষ থেকে  ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ। 

পরিদর্শনকালে রফিকুল আলম মজনু বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিষয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন তিনি। তারেক রহমান ক্ষতিগ্রস্তদের নতুন ঘর নির্মাণ করার জন্য দুই লক্ষ টাকা অনুদান দিয়েছেন।

এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

এসময়  উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, ফেনী জেলা মহিলা দলের আহবায়ক জুলেখা আক্তার ডেইজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহানারা আক্তার, সদস্য সচিব জয়নব বানু, ছাগলনাইয়া উপজেলা মহিলা দলের আহবায়ক রাশেদা আক্তার রুমা, সদস্য সচিব খাদিজা আক্তার সুমি, পৌর আহ্বায়ক নুসরাত মাজেদা নিশি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান আজাদ, যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন ভূঁইয়া ও আবুল কাশেম সোহাগ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন পাটোয়ারী এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক নাদিম উদ্দিন উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এ সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। 
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর