তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

শনিবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা ও মাসাবোতে দুই কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক (ইন্জিনিয়ারিং সাভিসেস শাখা) প্রকৌশলী মোঃ রফিকুজ্জামানেরর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালানো হয়।  এতে অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ ও রাইজার সরঞ্জাম জব্দ করা হয়।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগ জানায়, গত কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাতের মহোৎসব চালিয়েছে একটি প্রভাবশালী মহল। অবৈধভাবে নেয়া এসব সংযোগ বিচ্ছিন্নে তিতাস গত একবছর যাবত অভিযান করছে। গত জুনে বরপা এলাকায় সংযোগ বিচ্ছিন্নে অভিযান করতে এলে তিতাস কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ঘটনা ঘটে। পরে পর্যায়ক্রমে এ এলাকার চৌদ্দ হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করে তা সম্পূর্নভাবে বিচ্ছিন্ন করে দেয়া হয়ে।

প্রকৌশলী মোঃ রফিকুজ্জামান বলেন, আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা অভিযান চালিয়ে ৩ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছি। সর্বশেষ  অবৈধ সংযোগটি থাকা পর্যন্ত তিতাসের অভিযান অব্যাহত থাকবে। 


একাত্তর/এসএ