জ্বালানি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সঙ্কট কাটেনি

১৩ দি‌নে ১৭ জেলায় জ্বালানি তে‌লের অবৈধ মজুতের সন্ধান
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম

সারাদেশে জ্বলানি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সঙ্কট কাটেনি। পেট্রোল পাম্পগুলোতে এখনো দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্পে মোতায়েন আছে আই্নশৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি মজুত নিয়ন্ত্রণে অব্যাহত রয়েছে অভিযান। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান প্রতিদিনই চলছে।

বন্দরনগরী চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা-১০ টা থেকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল দেওয়া শুরু হয়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ী ও পরিবহন চালকরা জানান- অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায়, যেগুলো চালু আছে সেখানে ভীড় বেশি। 

ছবি: একাত্তর টিভি
নেত্রকোনায় জ্বালানি সংকট মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন। অবৈধ মজুদ ঠেকাতে চলছে মোবাইল কোর্ট অভিযান, আর ডিপো থেকে সরবরাহ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরছে জেলায়।

গত কয়েকদিন ধরে নেত্রকোনার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করেছে জেলা প্রশাসন। গত কয়েকদিনে জেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযানে ৮০০ লিটার পেট্রোল এবং ৩ হাজার ৫শ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। চালকরা অভিযোগ করেছেন, তারা চাহিদামতো তেল পাচ্ছেন না। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। যেসব স্টেশনে তেল রয়েছে, সেগুলোতেও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে।

ছবি: একাত্তর টিভি
শিবগঞ্জ উপজেলার দাদনচকের একটি পাম্পে তেল নেয়া নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। অন্যদিকে, রাজবাড়ীর তেল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করার পর কিছুটা শৃঙ্খলা ফিরেছে। তবে কাটেনি ভোগান্তি। লম্বা লাইনে দাড়িয়ে তেল নিতে হচ্ছে মোটর সাইকেল চালকদের।

চাঁদপুর জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ থাকায় কোনো ধরনের সংকটের সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চয়তার মধ্যেও গত তিনদিন ধরে সকাল থেকে রাত ১১টা পর্যন্ত পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে।

ছবি: একাত্তর টিভি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানি সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এ সুযোগে জ্বালানি তেলের অবৈধ মজুত কর‌ছেন এক শ্রেণির ব‌্যবসায়ীরা। এছাড়া প‌চারের ঘটনাও ঘট‌ছে। ইতোমধ্যে পু‌লিশ দে‌শের ১৭‌টি জেলায় অ‌বৈধভা‌বে তেল মজুতের বিষয়টি চি‌হ্নিত ক‌রে‌ছে। এছাড়া দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধভাবে জ্বালানি মজুত করার তথ্যও পে‌য়ে‌ছে পু‌লিশ।

 

 

এআরএস
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে খুব শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর