জীবননগরে বয়লার বিস্ফারণে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে লক্ষিপুরে চাতালের বয়লায় বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শ্রমিক ফয়সাল হোসেন (২২) জীবননগর উপজেলার লক্ষিপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ফয়সাল লক্ষিপুর মা-বাবা এগ্রো ফুডের পুরাতন একটি বয়লার মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বয়লারের ইট ছুটে এসে ফয়সাল হোসেনের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত ফয়সালের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো