রাজবাড়ীতে পিকআপ চাপায় শিশুর মৃত্যু

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া এলাকায় দ্রুত গতির পিকআপ চাপায় সারাফাত হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক পার হতে গিয়ে কালুখালী থেকে রাজবাড়ীগামী দ্রুত গতির পিকআপ ভ্যানের চাপা পড়ে শিশুটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শিশু সারাফাত আফড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

আরও পড়ুন: অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ