অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৫:৫৩ পিএম

বগুড়ার ধুনটে স্বামী আব্দুর রহিমের (৬৫) অণ্ডকোষ চেপে ধরে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এঘটনায় নিহতের স্ত্রী বিউটি খাতুনকে (৪০) আটক করেছে পুলিশ।  

রোববার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে এই ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের দক্ষিনপাড়ায়। নিহত আব্দুর রহিম ওই গ্রামের মৃত জয়নাল প্রামানিকের ছেলে।  

থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, গত সাত বছর আগে আব্দুর রহিমের প্রথম স্ত্রী রওশন আরা বেগমের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর এক বছর পর আব্দুর রহিম শিয়ালী গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে বিউটি খাতুনকে বিয়ে করেন। 

বিয়ের পর থেকেই আব্দুর রহিমের সঙ্গে বিউটি খাতুনের ঝগড়া বিবাদ লেগেই থাকতো এবং মাঝে মধ্যেই বিউটি খাতুন তার বৃদ্ধ স্বামীকে মারধর করতো। রোববার দুপুর ১২টার দিকে ভাত রান্না নিয়ে আব্দুর রহিম তার স্ত্রীকে মারধর করতে থাকে। এর এক পর্যায়ে বিউটি খাতুনও তার স্বামী আব্দুর রহিমের অণ্ডকোষ জোরে চেপে ধরে। এতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গিয়েই স্বামী আব্দুর রহিমের মৃত্যু হয়। 

আরও পড়ুন: সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধর মৃত্যু, দুই ছেলে আটক

এদিকে এই সংবাদ পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এঘটনায় পুলিশ নিহতের স্ত্রী বিউটি খাতুনকে আটক করেছে। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, স্বামীর অণ্ডকোষ চেপে ধরে হত্যার অভিযোগে স্ত্রী বিউটিকে আটক করা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/এসএ

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
‘বাঁচলে একসঙ্গেই বাঁচব, মরলে একসঙ্গেই মরব’- শুধুমাত্র মুখের কথা নয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই উক্তির সার্থকতা প্রমাণ করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের একটি কিডনি প্রিয়তমা স্ত্রীর শরীরে...
নরসিংদীর রায়পুরায় ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের সাত দিনের মাথায় স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী মেহেদী হাসান (২৭)। শুক্রবার (১৬ মে) দিনগত মধ্যরাতে পৌরশহরের মসজিদ পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর