গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড কারখানায় মেরামতের সময় এসি বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।
রোববার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারি পুলিশ সুপার এস এম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত টেকনিশিয়ান সাগর (২২) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। অপর নিহত সোহেল এক আমেরিকান এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী।
আরও পড়ুন: এবার দিল্লিতে মাঙ্কিপক্স শনাক্ত
ঘটনার সময় কারখানায় এসি মেরামতের কাজ করছিলেন সাগর ও সোহেল। এ সময় আকস্মিকভাবে এসি বিস্ফোরণে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
তবে এ ঘটনায় কেউ আহত হননি। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একাত্তর/আরবিএস