এবার দিল্লিতে মাঙ্কিপক্স শনাক্ত

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৮:৪৮ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত এক রোগীর খোঁজ মিলেছে। তাকে দিল্লির লোক নায়ক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে এ পর্যন্ত মোট চারজন ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এর আগে কেরালা রাজ্যে তিনজন এ ভাইরাসে আক্রান্ত হন। 

রোববার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, পশ্চিম দিল্লির ওই বাসিন্দা তিনদিন আগে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। 

৩১ বছর বয়সের ওই ব্যক্তির বিদেশ সফরের কোনো ইতিহাস নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তবে দিন কয়েক আগে তিনি হিমাচল প্রদেশের মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বাসিন্দাদের আতঙ্কিত না হতে আহ্বান জানান। 

এক টুইট বার্তায় তিনি বলেন, দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্ত প্রথম একজন রোগী শনাক্ত হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা লোক নায়ক জয় প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে আলাদা একটি আইসোলেশন ওয়ার্ড খুলেছি। দিল্লিবাসীদের সুরক্ষায় এবং রোগ মোকবেলায় আমাদের সবচেয়ে দক্ষ টীম কাজ করছে।

গেলো ১৪ জুলাই ভারতের কেরালায় প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সন্ধান মেলে। 

এদিকে দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণার পদক্ষেপ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মহামারীর ভেরতই এবার মাঙ্কিপক্স হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি ও জরুরী অবস্থার কারণ। 

আরও পড়ুন: নতুন গভর্নরকে কমিউনিটি ব্যাংক পরিচালনা পর্ষদের শুভেচ্ছা

ডব্লিউএইচও ঘোষণা দিয়েছে, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের বিস্তার আন্তর্জাতিক উদ্বেগের পাশাপাশি জরুরি স্বাস্থ্য সতর্কতার পরিস্থিতি তৈরি করেছে। সারা বিশ্বের সরকারগুলো ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কঠোরভাবে চেষ্টা চালালেও ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার ‘সুস্পষ্ট ঝুঁকি’ রয়েছে।

উল্লেখ্য, আফ্রিকায় বিকশিত এই ভাইরাস ইতিমধ্যে ৭৫ টি দেশের ১৬ হাজারেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে। 


একাত্তর/আরবিএস  

ছেলের শেষকৃত্য হয়ে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধশান্তির প্রার্থনা পর্বও শেষ- পরিবারের সবাই তখন শোকের সাগরে ভাসছেন। কিন্তু ঘটনার ঠিক ১৫ দিন পর জেলখানা থেকে আসা একটি ফোন কল এক অবিশ্বাস্য অলৌকিক...
ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদ পানের জেরে অন্তত ১২ জনের করুণ মৃত্যু হয়েছে এবং আরও ১০ জনেরও বেশি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই ঘটনা জানাজানি হতেই পুরো...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর