কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে অপহরণের শিকার চারজনকে উদ্ধার করেছে পুলিশ ও র্যাব। এ ঘটনায় এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
রোববার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াখালিয়া পাড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। আটক করা হয় স্থানীয় এক অপহরণকারীকে।
উদ্ধার ব্যক্তিরা হলেন- আমিনুর রহমান, মো. নুর, মো. ইলিয়াছ ও সৈয়দ আহমদ। তাদের বাড়ি বাহারছড়ার নোয়াখালী পাড়ায়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, রোববার বিকেল থেকে বাহারছড়া নোয়াখালিয়া পাহাড়ে অভিযান শুরু করে র্যাব ও পুলিশের যৌথ টিম। অভিযানের এক পর্যায়ে অপহৃত চারজনকে উদ্ধার ও সন্ত্রাসী গ্রুপের একজনকে আটক করা হয়। তারা বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছেন।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নিহত
উল্লেখ্য, গেলো এক সপ্তাহে ছয় জনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ হিসেবে ১০-১১ লাখ টাকা করে দাবি করে। এমন পরিস্থিতির মধ্যে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে চারজনকে উদ্ধার হলো।
একাত্তর/এসি