কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
সোমবার (১ আগস্ট) রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা যুবকের নাম নুরুল আলম (২৬)।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, নুরুল আলম ক্যাম্পে একটি বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। ওই সংস্থায় কাজ করা নিয়ে তিনি রোহিঙ্গাদের একটি গ্রুপের রোষানলে পড়েন। পরে সোমবার রাতে তাকে একদল রোহিঙ্গা দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়।
আরও পড়ুন: টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু
তিনি জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একাত্তর/এসি
