মোংলায় কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক তিন

মোংলায় একটি মন্দিরে দুটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকার কানাই নগর সর্বজনীন মন্দিরে এ ঘটনা ঘটে। কারা এ হামলা ঘটিয়ে তা এখনও নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ  সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।

আটকরা হলেন- মো. রাহাত চৌধুরী (২০), মো. নয়ন মুন্সি (২৪) এবং মো. আসিফ খান (২২)। তারা ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার মন্দিরের সামনে ফুটবল খেলাকে কেন্দ্র করে হট্টগোল হয়। মন্দির কমিটির লোকজন মন্দিরের সামনের মাঠে ফুটবল খেলতে নিষেধ করেন। এ নিয়ে সেখানে অনেক বাকবিতণ্ডা হয়। এ সময় উভয়পক্ষই একে অপরকে হুমকি-ধমকি দেন।  এরপর গত রাতে ওই মন্দিরটি থাকা কালি ও শিব প্রতিমা ভাঙা অবস্থায় পাওয়া যায়। 


আরও পড়ুন: তালিকা না থাকায় দেশজুড়ে ইচ্ছেমতো ভাড়া আদায়

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, খবর পেয়ে ভোরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই বাকবিতণ্ডায় জড়ানো তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। মূল কারণ উদঘাটনের কাজ চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।


একাত্তর/এসি