কুমিল্লায় জ্বালানি তেল সরবরাহে কারচুপি করায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) পদুয়া বাজার এলাকার রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনকে এক লাখ এবং কালাকচুয়া এলাকার ইস্ট জোন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম জানান, কুমিল্লা বিএসটিআই অফিসের সহায়তায় জেলার পদুয়ার বাজার, আলেখারচর ও কালাকচুয়া বিশ্বরোড এলাকার ফিলিং স্টেশনগুলোতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার ১২টি ফিলিং স্টেশনের ওজন পরিমাপক যন্ত্র এবং জ্বালানি কম সরবরাহ করা হচ্ছে কিনা যাচাই করা হয়।
অভিযানে সহযোগিতা করে বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয় জেলা পুলিশের একটি টিম।
আরও পড়ুন: লঞ্চ ভাড়া নিয়ে বৈঠক সোমবার
বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান বলেন, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
একাত্তর/এসি