কুমিল্লায় দেড়শ' বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ।

আটক তরুণ হলেন- বরিশালের মুলাদি পৌরসভার তেরচর উত্তর অংশ গ্রামের মিজানুর রহমান প্রকাশ ওরফে মিজান শরীফ। বুধবার (১০ আগস্ট) তাকে আটক করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই মেহেদী হাসান। 

আরও পড়ুন: ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদ রোডে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ শরীফকে আটক করা হয়।

বুধবার দুপুরে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/এসজে