লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে মুন্নি খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী সাদুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যু মুন্নি খাতুন এলাকার আব্দুল খলিলের মেয়ে।
জানা গেছে, বাড়ির পাশে কয়েক জন শিশুর সাথে খেলা করছিলো মুন্নি। এসময় পাশে থাকা বিদ্যুৎচালিত মোটরের তারের সঙ্গে জড়িয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার দুই
গড্ডিমারী ইউনিয়ন পরিষদের সদস্য আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
একাত্তর/আরএ