ধর্ষণের পর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, গ্রেপ্তার দুই

জামালপুরের সরিষাবাড়ীতে এক গৃহবধূকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ  শনিবার (২০ আগস্ট) সরিষাবাড়ী থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। 

পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার দৌলতপুর গ্রামের বখাটে রাজন মিয়া ও তার সহযোগী আব্দুল হালিম। 

মামলার তদন্ত কর্মকর্তা তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ জানান, মামলার প্রধান আসামি রাজন মিয়া গত কয়েকদিন আগে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ করে। 

পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েকবার ওই গৃহবধূকে ধর্ষণ করে সে। 

আরও পড়ুন: ডুবে যাওয়া ১১ ট্রলারের ১৭৩ জেলে উদ্ধার, এখনও নিখোঁজ ১৩৭

ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর এলাকা থেকে রাজন ও হালিমকে গ্রেপ্তার করে।

এসআই সুলতান মাহমুদ আরও জানান, গ্রেপ্তার দুইজনকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/এসজে