অটোরিকশা চাপায় ডেলিভারিম্যান নিহত

নওগাঁর বদলগাছীতে প্রাণ ও অলিম্পিক কোম্পানির মালবাহী অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে ডেলিভারি ম্যান জাহিদ হাসান প্রান্ত  নিহত হয়েছেন। আজ দুপুর ১ টার দিকে বদলগাছীর উপজেলার বিলাশবাড়ী ইউপির মহেশপুর গ্রামের বুন্দাগাড়ী নামক মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। 

নিহত জাহিদ হাসান প্রান্ত (২৫) নওগাঁর চকবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

এলাকাবাসীরা জানান, প্রান্ত দুপুরে  নওগাঁ থেকে প্রাণ ও অলিম্পিক কোম্পানির মালামাল ডেলিভারি দেওয়ার জন্য মালামাল নিয়ে অটোরিকশায় করে উপজেলার পারসোমবাড়ী বাজারে  যাচ্ছিলেন। পথে মহেশপুর গ্রামের বুন্দাগাড়ী নামক তিনমাথা মোড়ে ঐ মালবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গর্তে উল্টে গিয়ে পড়লে গাড়ীর ডেলিভারি ম্যান জাহিদ গাড়ীর নিচে চাপা পড়েন। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় প্রান্তকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের এএসআই হাফিজুল ঘটনাস্থল পরিদর্শন করেন। 

স্থানীয়রা জানান, অতিরিক্ত মালামাল নিয়ে জোরে গাড়ি চালানোর জন্যই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ডেলিভারি ম্যানের উপরে গিয়ে পড়ে।

বদলগাছী থানার অফিসার ইনজার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


একাত্তর/এআর