নওগাঁয় মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার ধামইরহাট উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় আত্রাই নদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। তারা দুজনই ধামইরহাট আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শীর জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সবার অজান্তে বাড়ির কাছের আত্রাই নদে মাছ ধরার উদ্দেশে বের হয় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় নেমে মাছের খোঁজ করার সময় হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়। দুজনই সাঁতার না জানায় নদীর স্রোতের টানে গভীর পানিতে হারিয়ে যায়।

এদিকে দীর্ঘ সময় ধরে শিশুদের না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি চালিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, নদে নামার পর সাঁতার না জানা শিশুরা গভীর পানিতে তলিয়ে গিয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একাত্তর/এসি
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার খালিয়াজুড়ী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের সবাই একে অপরের নিকটাত্মীয়।
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন, আনন্দময় ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড...
রাজধানীর পুরান ঢাকার অতি ঘিঞ্জি এলাকা চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ (অন্য সূত্রে ‘মুনসুর খান প্লাজা’) নামের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর