র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্প অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ৭০ বছরের বৃদ্ধা ধর্ষণ মামলার প্রধান আসামি কবির হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৬ আগস্ট লক্ষ্মীপুরের সদর উপজেলার মধ্য চররমনী মোহন গ্রামে ৭০ বছরের এক বৃদ্ধা প্রকৃতির ডাকা ঘর থেকে বের হলে প্রতিবেশী মাছ ব্যবসায়ী কবির হোসেন বৃদ্ধাকে ধর্ষণ করেন।

এ সময় বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে রক্তাক্ত জখম অবস্থায় বৃদ্ধাকে হাসপাতাল ভর্তি করা হয়।

পরে বৃদ্ধার ছেলে বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে আসামী গাঁ ঢাকা দেয়।

র‌্যাব তথ্য-প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের হালিশহরের নয়াবাজার এলাকা থেকে অভিযুক্ত হোসেনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: আওয়ামী লীগে অফিসে দুর্বৃত্তের আগুনের অভিযোগ

প্রাথমিক জিজ্ঞাসাবাদের অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছেন, যোগ করেন মাহমুদুল হাসান।


একাত্তর/আরএ