নারায়ণগঞ্জে মাদকের অভিযানে তিন র‍্যাব সদস্যকে কুপিয়ে জখম

আপডেট : ০৫ মে ২০২৬, ০৫:৩৫ পিএম

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টা থেকে একটার মধ্যে মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত র‍্যাব সদস্যরা হলেন— মাহি, ইব্রাহিম ও নজিবুল। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।

স্থানীয়রা জানান, দুপুরে র‍্যাবের একটি গোয়েন্দা দল মাদক স্পট ও মাদক কারবারিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য বোয়ালিয়া খাল এলাকায় যায়। এসময় চিহ্নিত মাদক কারবারিরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীদের এলোপাথাড়ি কোপে তিন র‍্যাব সদস্য শরীরের বিভিন্ন স্থানে জখম ও গুরুতর আঘাত পান।

র‍্যাব জানায়, মাদক নির্মূলের নিয়মিত কাজের অংশ হিসেবেই এই গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ চলছিলো। এই হামলা বাহিনীর মনোবলকে আরও দৃঢ় করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে র‌্যাব। 

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, আমরা ঘটনাটি শুনেছি। র‍্যাব সদস্যরা তথ্য সংগ্রহের জন্য গেলে স্থানীয় সন্ত্রাসী ও দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।

র‍্যাব সূত্রে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে কোনো অপরাধী পার পাবে না। ঘটনার মূল হোতাসহ জড়িত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে মাসদাইর ও সংলগ্ন এলাকায় বর্তমানে ব্যাপক অভিযান চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

একাত্তর/এসি
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জনের দিন আজ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রতিনিধি ড. খলিলুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের দ্বারা পিটিয়ে হত্যার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর