পটুয়াখালীর দশমিনায় নানাবাড়ি থেকে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের পূজাখোলা এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে স্বজনরা।
এরপর মো. ইফরান হাসান নাবিল (১৬) নামে ওই শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে থেকে পুলিশ থানায় লাশ নিতে চাইলে নিহত শিক্ষার্থীর সহপাঠীরা উত্তপ্ত বাক-বিতণ্ডা শুরু করে পুলিশের সাথে। এসময় পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।
জানা গেছে, নাবিল উপজেলার হাজিরহাট গ্রামের মো. ইব্রাহিম মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাবিলকে তার নানাবাড়ির ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত উদ্ধার করে দশমিনা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দুইটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলে আটক
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, মৃত্যুর কোনো কারণ প্রাথমিকভাবে জানা যায়নি, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
একাত্তর/জো