দুইটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলে আটক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৪ পিএম

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধ ভাবে মাছ ধরার সময় দুইটি ট্রলারসহ ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। 

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সমুদ্রের পশ্চিম আইএমবিএল থেকে ৭৭ নটিক্যাল মাইল দুরে বাংলাদেশ জলসীমা থেকে তাদের আটক করে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ট্রলারসহ ভারতীয় ওই জেলেদের মোংলা আনা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, কোস্টগার্ড জাহাজ মুনসুর আলী সমুদ্রে টহলে ছিল। এসময় তারা দুটি বিদেশি ফিশিং ট্রলারকে বাংলাদেশ জলসীমায় মাছ ধরতে দেখে। ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা বাংলাদেশ জলসীমা থেকে এফভি মঙ্গল চান্দী-২৫ ও এফভি  মঙ্গল চান্দী-৩ নামে দুটি ট্রলারসহ ৩১ জেলেকে আটক করে। 

আরও পড়ুন: বনানীতে ছুরিকাঘাতে স্বামী হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী আটক

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রলারসহ ওই ৩১ জেলেকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কোস্টগার্ড কর্মকর্তা। 


একাত্তর/জো

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
একটি লঘুচাপের রেশ কাটতে না কাটতেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে নতুন আরেকটি লঘুচাপ।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর