মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে আনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে খোলা মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান আনোয়ারা। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আনোয়ারা বেগম পয়লা ইউনিয়নের চরবাইজুরি গ্রামের কৃষক ইছাকের স্ত্রী।
আরও পড়ুন: জলাশয় থেকে উদ্ধার ৯ ফুটের অজগর
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, বাড়ির পাশে একটি খোলা মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন ওই নারী। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
একাত্তর/আরএ