জলাশয় থেকে উদ্ধার ৯ ফুটের অজগর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৭ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে এক জলাশয় থেকে ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর রোববার (৪ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে রাংটিয়া রেঞ্জের গারো পাহাড়ের গজনী এলাকার বনে এটিকে অবমুক্ত করেছে বনবিভাগ।

এর আগে, রোববার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সারিকালিনগর এলাকার একটি জলাশয় থেকে সাপটিকে উদ্ধার করে জরিনা বেগম নামের এক নারী সাপুড়ে। জরিনা উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীর শামসু মিয়া স্ত্রী।

জরিনা বেগম জানান, সকাল দশটার দিকে জীবিকা নির্বাহের জন্য এলাকা ঘুরতে বের হন তিনি। পথিমধ্যে সারিকালিনগর এলাকার সড়কের পাশে সেচ পাম্প সংলগ্ন একটি জলাশয়ের পাশে অনেক মানুষের ভিড় দেখতে পান। 

এ সময় তিনি ওইখানে গিয়ে দেখেন, একটি অজগর সাপকে মেরে ফেলার চেষ্টা করছে মানুষ। পরে তাদের বুঝিয়ে জলাশয় থেকে নীল রঙের প্লাস্টিকের জালের মধ্যে আটকা থাকা সাপটিকে উদ্ধার করে বেদে পল্লীকে নিয়ে আসেন তিনি। 

image


রাংটিয়া ও গজনী বিট কর্মকর্তা মো. মকরুল ইসাম আকন্দ বলেন, উদ্ধার হওয়া ৯ ফুট লম্বা অজগরটির ওজন ১২ কেজি। লোকালয় থেকে উদ্ধারের পর এটিকে গারো পাহাড়ের বনে অবমুক্ত করা হয়েছে। 

আরও পড়ুন: একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার ছয় ছাড়ালো

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, স্থানীয়দের মাধ্যমে অজগরটি উদ্ধারের খবর জানতে পারি। আমি তাৎক্ষণিক অজগরটি অসুস্থ না সুস্থ যাচাইয়ের জন্য প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশ প্রদান করি। পরবর্তীতে অজগরটি সুস্থ থাকায় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর  করা হয়।

তিনি আরও বলেন, আসলে বন্যপ্রাণী পরিবেশের অন্যতম একটি বড় সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সম্পদ সর্বাত্মক ভূমিকা পালন করে। তাই সকল প্রকার বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।


একাত্তর/আরবিএস  

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া সেই শিশুকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে র‍্যাব। এসময় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা -ডিবি পুলিশও উপস্থিত ছিলো। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার ধান ক্ষেতে রাসেলস ভাইপার সন্দেহে ৯টি সাপকে পিটিয়ে মেরেছে কৃষকরা। পরে সাপগুলোকে সেখানেই পুঁতে ফেলা হয়েছে।
গাজীপুর কোনাবাড়ীতে এক অটোচালক, কালিয়াকৈর, মৌচাক, বয়াতি, গলাকাটা মরদেহ উদ্ধার,
বেনাপোলে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পৌর গেটের সামনে একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এ যুবকের লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর