সাভারে নাছির উদ্দিন নামে এক অটোরিক্সা চালককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরের ঝাউচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত স্বজন ও পুলিশ জানায়, গতকাল রাতে বাসা থেকে অটোরিক্সা নিয়ে বের হন নিহত নাছির উদ্দিন। পরে সারা রাত আর বাসায় ফিরে ফেরেনি তিনি। পরে মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুর ঝাউচর এলাকায় শাখা সড়কের পাশের ঝোপে নাছির উদ্দিনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ কল করে জানালে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে।
নিহতের পিঠে কোপ ও গলায় ছুরিকাঘাত করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, প্রাথমিকভাবে তাদের ধারনা অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকান্ড ঘটানো হয়ে থাকতে পারে।
একাত্তর/এসএ