‎আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালালো দুর্বৃত্ত

আপডেট : ২০ মে ২০২৬, ০২:৩৪ পিএম

ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গুলিবিদ্ধ শিপন ও ইসমাইল স্থানীয় সবুজ সরকারের ইন্টারনেট ও ডিস ব্যবসার কর্মী। 

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া ছয়তলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই দুই ভাইয়ের একজন স্থানীয় একটি পোশাক কারখানার গলিতে এবং অপরজন পল্লীবিদ্যুৎ অফিসের পেছনে অবস্থান করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা প্রথমে ইসমাইলকে গুলি করে। এর পরপরই তারা পল্লীবিদ্যুৎ অফিসের পেছনে বসে থাকা শিপনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেকে পাঠানো হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত ও তথ্য সংগ্রহ করেছে। প্রাথমিক ধারণায় মনে হচ্ছে, ইন্টারনেট ও ডিস ব্যবসা নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

একাত্তর/এসি
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর