ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ লেগে তিন জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের সড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানান, সিলেট অভিমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আমতলী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দুইজনের মৃত্যু হয়। আরেকজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
একাত্তর/এআর