‘ব্রাজিল-আর্জেন্টিনা’ ম্যাচে সংঘর্ষ, হাসপাতাল লোকারণ্য, আহত বহু

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

বুধবার (৩ মে) দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২ মে) বিকেলে কাশিপুর গ্রামে স্থানীয় যুবকদের দুটি দলের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে হেরে যাওয়ার পর ধারাভাষ্যকার মাইকে ফলাফল ঘোষণা করেন। এই ঘোষণাকে কেন্দ্র করে খেলা শেষেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সে সময় স্থানীয় মুরুব্বিরা বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করে দেন।

তবে সেই ঘটনার জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন গ্রামেই আবারও বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে দুপুরে দুই পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন।

সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালে লোকারণ্য হয়ে যায়। পরিস্থিতি সামলাতে সেখানে পুলিশ অবস্থান করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক জানান, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের তৎপরতায় বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসি
হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে একটি শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ এনে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর