চুয়াডাঙ্গা শহরের কানাপুকুর মোড়ে দেশীয় মদ বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে ১৩০ লিটার দেশীয় মদসহ আটক করেছে র্যাব-৬ সদস্যরা।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আটকের পর জব্দকৃত আলামতসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, আটককৃত মাদক ব্যবসায়ী লিটন ডোম চুয়াডাঙ্গা বড়বাজার পাড়ার মৃত মহাদেব ডোমের ছেলে ও শরিফুল ইসলাম সদর থানার হাতিকাটা গ্রামের আলামিন মন্ডলের ছেলে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ৯৭৫ ভারতীয় শাড়িসহ তিনজন আটক
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ঝিনাইদহ র্যাব-৬ এর সদস্যরা লিটন ডোম ও শরিফুলকে দেশী মদসহ আটক করে থানায় সোপর্দ করলে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো