মহানন্দা নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে গোসলে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর মহানন্দা ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত বৃদ্ধ এরফান আলী (৭০) ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ময়ামারি গ্ৰামের মৃত তৈয়ব আলীর ছেলে। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি তিনি। এলাকাবাসী ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। পরে বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুরে মহানন্দা নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।  

আরও পড়ুন: মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত, চালক আহত

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।


একাত্তর/জো